দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের বহুল প্রতীক্ষিত ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’ শুরু করেছে। ৫ জুন রাত ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এ সময়ে গ্রাহকরা বিভিন্ন ক্যাটাগরির পণ্যে আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং বিশেষ পুরস্কার জয়ের সুযোগ পাবেন।
দারাজ জানিয়েছে, মধ্যবর্ষের এ শপিং উৎসবে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ডিসকাউন্ট ভাউচারও থাকছে। ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য আরও সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।
ক্যাম্পেইন উপলক্ষে হারপিকের সহযোগিতায় বিশেষ শপিং কনটেস্টেরও আয়োজন করা হয়েছে। ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় নির্ধারিত শর্ত পূরণকারী ক্রেতাদের মধ্য থেকে একজন বিজয়ী পাবেন ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং আরেকজন পাবেন একটি স্মার্টফোন।
উদ্বোধনী দিনে গ্রাহকদের জন্য থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করা যাবে। এছাড়া ৭ জুন ‘ওয়ালটন ব্র্যান্ড ডে’ এবং ৮ জুন ‘ডেটল ব্র্যান্ড ডে’ আয়োজন করা হবে। এসব আয়োজনে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হবে।
দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে দারাজ তাদের ‘এভরিডে লো প্রাইস (ইডিএলপি)’ উদ্যোগের আওতায় ‘দারাজ চয়েস’ চ্যানেলে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’ সুবিধা চালু রেখেছে।
এবারের শপিং ফেস্টে এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল, ইউনিলিভার ও হিমালয়া। এছাড়া ম্যারিকো গোল্ড স্পন্সর এবং ইমামি ও গোদরেজ সিলভার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। ফলে গ্রাহকরা বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য আরও আকর্ষণীয় দামে কেনার সুযোগ পাবেন।
ক্যাম্পেইনে বিভিন্ন ব্যাংকের কার্ডধারীদের জন্যও রয়েছে অতিরিক্ত ছাড়ের সুবিধা। বিশেষ কালেক্টিবল ভাউচারের মাধ্যমে Eastern Bank PLC, Midland Bank PLC এবং Southeast Bank PLC-এর কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
দারাজ বাংলাদেশ দেশব্যাপী গ্রাহকদের দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজে প্রবেশ করে এ অফারগুলো গ্রহণের আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সর্বশেষ অফার ও ক্যাম্পেইনের আপডেট জানতে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল চ্যানেলগুলো অনুসরণ করা যাবে।